
মো:মহসিন হোসাইন : ক্ষমতায় আসার তিন বছরের মধ্যেই দারুন পারফরম্যান্স দেখিয়েছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।
তিনি পৌরসভার মেয়র হিসেবে যোগদানের পর থেকেই চাঁদপুর শহরকে একটি সুন্দর, সমৃদ্ধ ও বিনির্মাণ নান্দনিক শহরে রূপান্তরিত করার জন্য সব সময় কাজ করে আসছেন। অক্লান্ত পরিশ্রম এবং স্মার্ট সিদ্ধান্তে এগিয়ে যাচ্ছে চাঁদপুর পৌর শহর।
ফিরে দেখা গত তিন বছরের কাজগুলোর দেখা গিয়েছে যে, শুরু থেকেই যদি দেখি ড্রেনেজ ব্যাবস্থা , পয় নিষ্কাশন ব্যবস্থা, মহল্লার অলিগলিতে পানির লাইন থেকে শুরু করে ছোট-বড় অনেক কাজ তিনি সমাধান করে এসেছেন ।
বড় কাজগুলোর মধ্যে রাস্তা ঘাট বর্ষা মৌসুম থাকায় কাজের তেমন অগ্রগতি না হলেও এখন তিনি পুরোদমে কাজ করে যাচ্ছেন এবং চাঁদপুর শহরকে একটি সুন্দর নান্দনিক সৌন্দর্যের শহরে রূপান্তরিত করার জন্য তার কাজের গতি অভ্যাহত রেখেছেন।
যা তার রাতের আঁধারে দাড়িয়ে থেকে কাজ করার সময় তা দেখে উপলব্ধি করা যায়।
শহরের মধ্যে অলিগলিতে পাকা সড়ক নির্মাণ, সড়ক সংস্কার সহ অনেক কাজ ই করতে দেখা যায় পৌর মেয়র কে। এই কাজগুলো তিনি সুদূর প্রসারী পরিকল্পনা অনুযায়ী করে থাকেন। যেন রাস্তা মেরামত করার পর ড্রেনের জন্য পানির লাইনের জন্য রাস্তা পুনরায় নষ্ট করতে না হয় । পাড়া মহল্লার ছোট ছোট কাজগুলো করেই তিনি এখন বড় কাজ গুলোতে হাত দিয়েছেন।
আর এতে তিনি জনগনের অনেক প্রশংসাও পেয়েছেন।
অনেকদিন যাবৎ চাঁদপুর শহরের সংস্কার কাজগুলো করা হয়নি । যার ধরুন এবারের বর্ষায় অনেক রাস্তাই ভেঙ্গে চুরে নষ্ট হয়ে গেছে।
এতে শহর বাসীর অনেক ভোগান্তির সৃষ্টি হয়। কিন্তু সে সময় মেয়র কথা দিয়েছিলেন যে, তিনি ডিসেম্বরের মধ্যেই রাস্তা কার্পেন্টিঙ্গ সহ সকল কাজ সমাধান করে দিবেন।
কথা অনুযায়ী তিনি তার কাজ শুরু করে দিয়েছেন এবং শহরকে নান্দনিক শহরে উপহার দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
লক্ষ করলে দেখা যায় যে, বিগত কিছুদিন আগেই চাঁদপুর শহরের জোর পুকুর পাড়ে অনেক সুন্দর একটি দৃষ্টিনন্দন লুক দেন এই জায়গাটিকে। এখানে মানুষ জন এসে বিশ্রাম নেয়া থেকে শুরু করে অবকাশ যাপনও করার একটা ব্যাবস্থা হয়েছে যেন এখন।
এছাড়াও চাঁদপুর শহরের চিত্র লেখা মোড় থেকে কলেজ গেইট পর্যন্ত রাস্তার প্রশস্ত করন, ড্রেনেজ ব্যাবস্থা ও সুন্দর একটি দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি করেছেন । নান্দনিক শহর তৈরিতে এই কাজগুলো সত্যি অনেক ভূমিকা রাখে।
এদিকে শহরের বিভিন্ন স্থানে উন্নয়ন মূলক কাজ চলমান অবস্থায় দেখা গেছে, মেয়র নিজেই উপস্থিত থেকে রাতের অন্ধকারে কাজের তদারকি করছেন। এতে কাজের গুণগত মান ঠিক থাকে। তিনি কাজের গুণগত মান ঠিক রাখার ক্ষেত্রে আপন ঘরের লোকও যদি ঠিকাদার হন তাতে কোনো প্রকার আপোষ করেন না।
তাই শহরের বিভিন্ন স্থানে কাজের উন্নয়ন হওয়ায় শহরবাসী মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহরবাসী বলেন, তিনি তার কথা রেখেছেন এবং সে অনুযায়ী কাজ করে দেখিয়েছেন জনগণকে।
যা কিনা এই পর্যন্ত পৌরসভার শত বছরকে পিছিয়ে গেছে।



