
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাসাদী গ্রামের নিবাসী ও কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জামাল গাজীকে হত্যার উদ্দেশ্যে হামলা ও ধারালো ছুরি দিয়ে আঘাত করে অঙ্গহানির ঘটনায় সন্ত্রাসী মোঃ পারভেজ গাজী (২০) কে আসামী করে চাঁদপুর সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন।
আসামীর পিতা-ফারুক গাজী, মাতা-খাদিজা বেগম, সাং-রঙ্গেরগাঁও (গাজী বাড়ি), ওয়ার্ড নং-৩, কল্যানপুর ইউনিয়ন, চাঁদপুর সদর চাঁদপুর। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৪/৫ জন কে আসামী করা হয়।
গতকাল ৪নভেম্বর (শনিবার) ভিকটিমের স্ত্রী রাজিয়া বেগম (৪০), সাং-দাসদী, ওয়ার্ড নং-২, ডাকঘর-বাবুরহাট চাঁদপুর সদর, চাঁদপুর বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। গত ১নভেম্বর বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিতরে উন্নয়ন সভার মঞ্চের পূর্ব পাশে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল ৪ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ১নং আসামী মোঃ পারভেজ গাজীকে গ্রেফতার করা হয়।
মামলার স্বাক্ষীরা হলো: মোঃ জামাল গাজী, পিতা-মৃত আ: ওহাব গাজী, সাং-দাসদী, ওয়ার্ড নং-২, ডাকঘর-বাবুরহাট চাঁদপুর সদর, চাঁদপুর, মোঃ আলমগীর খান, পিতা মোঃ ইদ্রিছ খান, সাং আমান উল্যাহপুর, ফারুক গাজী, পিতা ছৈয়দ গাজী, সাং কল্যাণপুর, মোঃ আউয়াল খান, পিতা ছেলামত খান, সাং আমান উল্যাহপুর,সর্ব থানা-
চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।
অভিযোগ থেকে জানা যায়, উল্লেখিত আসামী খারাপ প্রকৃতির লোক হয়। আসামী এলাকায়।ত্রাসের রাজত্ব কায়েম করে এলাকার নিরীহ মানুষকে মারপিট সহ অন্যায় অত্যাচার ও অপকর্ম করে আসছে। আসামী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ করে থাকে।
১নং সাক্ষী আমার স্বামী এবং কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক বটে। শিক্ষামন্ত্রীর উন্নয়ন সমাবেশে অংশগ্রহন করার জন্য কল্যণপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে ১নং সাক্ষী মিছিল নিয়ে ঘটনার দিন ৩টার পূর্বে চাঁদপুর স্টেডিয়ামে প্রবেশ করে। পরে শিক্ষামন্ত্রীর উন্নয়ন সমাবেশে দুই পক্ষের ঝগড়ার সৃষ্টি হলে ১নং সাক্ষী উভয় পক্ষকে ঝগড়া বন্ধ করার জন্য অনুরোধ করিলে ঘটনার দিন তারিখ ও সময়ে আসামী সহ অজ্ঞাত আসামীরা ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে ১নং সাক্ষীকে এলোপাথারী মারধর শুরু করে।
এতে ১নং আসামী তাহার হাতে থাকা ধারালো খুর দ্বারা অজ্ঞাত নামা আসামীদের নির্দেশে ১নং সাক্ষীকে হত্যার উদ্দেশ্যে তার গলা লক্ষ্য করে পোঁচ দিলে ১নং সাক্ষী জীবন রক্ষার্থে একটু সরে গেলে উক্ত পোঁচটি ১নং সাক্ষীর বাম হাতের নিচ দিয়ে পেট পর্যন্ত প্রায় ১০ ইঞ্চির মত গুরুতর কাঁটা রক্তাক্ত জখম প্রাপ্ত হয় এবং অঙ্গহানি হয়। পোঁচের কারনে ১নং সাক্ষীর ফুসফুসে মারাত্মক সমস্যার সম্মূখীন হয়।
এ বিষয়ে ভিকটিমের বড় ভাই দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মফস্বল সিনিয়র সাংবাদিক এম এম কামাল বলেন, আমার ভাই শিক্ষামন্ত্রী’র উন্নয়ন সমাবেশে গেলে দুই পক্ষ ঝগড়া হয়। পরে ঝগড়া থামাতে গেলে বিবাদী সন্ত্রাসী মোঃ পারভেজ গাজী আমার ভাইকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে অঙ্গহানি করে এবং হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। আমি এর কঠিন বিচার দাবি করছি। আমি চাঁদপুরের পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করছি ।



