মতলব-গজারিয়া সেতু একনেকে অনুমোদন হওয়ায় আনন্দ সমাবেশে

ফারুক হোসেন : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতিমধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ, পদ্মা সেতু, মেট্ররেল, এলিভ্রেটেট এক্সপেস ওয়েব ও সদ্য একনেকে অনুমোদন হওয়া মতলব – গজারিয়া ঝুলন্ত সেতু সহ বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন।

শনিবার (০৪ নভেম্বর) বিকালে মতলব উত্তরে ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মতলব – গজারিয়া ঝুলন্ত সেতু একনেকে অনুমোদন হওয়ায় আনন্দ, উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রী এ কথাগুলো বলেছেন।

তিনি আরো বলেন, মতলব গজরিয়া ব্রিজ এটি একটি যুগান্তকারী ইতিহাস। বিগত ৫০ বছরের চেষ্টার ফসল। ৪ হাজার কোটি টাকা ব্যায়ে ৪ লেন বিশিষ্ট এই ব্রীজ চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর, ভোলা, চট্টগ্রামসহ পার্শ্ববর্তী অঞ্চলের লোকজন এই ব্রীজের সুফল পাবে। এসব অঞ্চলের মানুষ রাজধানী ঢাকার সাথে তাদের দুরত্ব কমে আসবে ৬০ কিলোমিটার। এই ব্রীজের কারণে চাঁদপুর অঞ্চলে শিল্পকারখানা গড়ে উঠবে বলে আমরা আমরা আশাকরি।

ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্লাহ সরকারের সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর শাজাহান মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাজাকাত হারুন মানিক ,মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান,মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতিহাসান কাইয়ুম চৌধুরী, তেজগাঁও থানা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক ওবায়েদ উল্যাহ ছিদ্দিকী কাজল,

দৈনিক সংবাদ সারাবেলার ভারপ্রাপ্ত সম্পাদক কাজী জাফর আহমেদ,ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, মহিলা আওয়ামী লীগ নেত্রী মম আহমেদ, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা, মতলব পৌর প্যানেল মেয়রবুলবুল চৌধুরী,ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ছেংগারচর পৌর কাউন্সিলর সবুজ মিয়া,ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল হোসেন ফরাজী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতিরাজিব মিয়া প্রমুখ।

সম্পর্কিত খবর