
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ‘‘বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্য ‘’ চাঁদপুরে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ নভেম্বর (শনিবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত সহ জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাই ছিলেন না; তিঁনি এই দেশটির সার্থক স্থপতি। ইক্যুয়্যালিটি, হিউম্যান ডিজিনেটি, সোস্যাল জাস্টিজ – এই ৩টি বিষয়কে প্রাধান্য দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান প্রণয়ন করেন যেখানে বঙ্গবন্ধু আমাদের সংবিধানের চারটি মৌলিক স্তম্ভ- জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দেন। যুগ যুগ ধরে প্রজন্মের পর প্রজন্ম তাঁকে শ্রদ্ধায় আর ভালোবাসায় স্মরণ করবে। তাঁর জীবনের অভিজ্ঞতা ও শিক্ষা থেকে পাঠ নেবে।



