নারী নির্যাতন মামলায় আক্তার মিজি ও পারুলের বিরুদ্ধে চার্জশীট দাখিল

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী নিবাসী ২সন্তানের জননী গৃহবধু (স্ত্রী) রাজিনা আক্তার (৩৪) দায়েরকৃত(এজহার নং ১২) মামলায় অবশেষে স্বাক্ষী প্রমানের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়ায় (নারী নির্যাতন ও নারী ও শিশু দমন আইনের ) চাঁদপুরের আদালতে বিচারের জন্য চার্জসীট দাখিল করেছে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল কুদ্দুস ।

চাঁদপুর সদর মডেল থানার অভিযোগপত্র নং-৬৮৯, মামলা নং-১২, জি আর নং-৬৫৭, ধারা-১১(গ)/৩০নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০২০) মতে এ চার্জসীট দাখিল করা হয়।

বিষয়টি গতকাল ( ৪ নভেম্বর) শনিবার দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন এসআই আব্দুল কুদ্দুস । তিনি জানান, গৃহবধু রাজিনা আক্তার (৩৪)দায়েরকৃত মামলায় গতকাল আদালতে চার্জসীট দাখিল করেছি । চাজর্সীটের কপি জিআরও কোর্টের মাধ্যমে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরন করেছি ।

চাজর্সীটভুক্ত ও অভিযুক্তরা হলেন, ১নং আসামী মো: আক্তার হোসেন মিজি (৪২), পিতা-মৃত সিরাজ মিজি, মাতা-খতেজা বেগম, সাং-বহরী, পো-আড়ং বাজার, উপজেলা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, বর্তমান ঠিকানা- হোল্ডিং নং ০৮৯৫-০১, ষোলঘর, বিটি রোড, চাঁদপুর ও ২নং আসামী পারুল বেগম (৪৮), স্বামী-মিজান গাজী, পিতা-মৃত সিরাজ মিজি, মাতা-খতেজা বেগম, সাং-বহরী, পো-আড়ং বাজার, উপজেলা-মতলব দক্ষিন, জেলা-চাঁদপুর, বর্তমান ঠিকানা হোল্ডিং নং ০৮৯৫-০১, ষোলঘর, বিটি রোড, চাঁদপুর।

গতকাল ৪নভেম্বর (শনিবার) চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই মো: আব্দুল কুদ্দুস এ চার্জশিট জমা দেন।

আদালত সূত্রে জানান গেছে,চাজর্সীটের পর পুনরায় চাজর্সীটভুক্ত ১নং আসামী মো: আক্তার হোসেন মিজি ও ২নং আসামী পারুল বেগমকে জামিন নিতে হবে ।সেই সাথে বিচারের মুখোমুখি হবেন ।

এ ব্যাপারে শাহতলী নিবাসী ২সন্তানের জননী গৃহবধু (স্ত্রী) রাজিনা আক্তার গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, অবশেষে আমার দায়েরকৃত (এজহার নং ১২) মামলায় স্বাক্ষী প্রমানের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়ায় (নারী নির্যাতন ও নারী ও শিশু দমন আইনের )গতকাল চাঁদপুরের আদালতে বিচারের জন্য চার্জসীট দাখিল করেছে ।

আমার দায়েরকৃত এজহার সঠিক প্রমান হলো । চাজসীর্ট দাখিলের মাধ্যমে আপাতত আমি ন্যায় বিচার পেলাম । এখন আদালতে বিচার হবে আসামীদের বিরুদ্ধে । সেখানে আমি স্বাক্ষীর মাধ্যমে মামলা প্রমান করবো । আমি ন্যায় বিচার পেলাম ।

এ জন্য আমি মাননীয় পুলিশ সুপার স্যার,চাঁদপুর মডেল থানার ওসি স্যার ও তদন্তকারী কর্তকর্তা এসআই কুদ্দুস স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি । তিনি আরো বলেন, আমি আমার দু’শিশু সন্তান নিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছি ।

তাদের ভবিষৎ অন্ধকারে । আমি এবার আদালত থেকে ন্যায় বিচার আশা করছি । আমার নামে আমার স্বামী আক্তার মিজিগং এবং তার পরিবার নানা মিথ্যা অপপ্রচার চালায় এতোদিন ।আমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে তারা । যাহা ডাহা মিথ্যা । আমি স্বামী ও শশুরপক্ষ দ্বারা নির্যাতিত । আজকে মামলা চাজর্সীটের মাধ্যমে সব অপপ্রচারের জবাব দেওয়া হলো । আমি সঠিক পথে আছি ।

সম্পর্কিত খবর