বড় শাহতলীতে দুর্ধর্ষ চুরি ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের হাকিম গাজী বাড়িতে বসতঘরে দুর্ধর্ষ চুরি ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল ৩নভেম্বর (শুক্রবার) বাড়ীর মালিক পক্ষ বাদী আল-আমিন, পিতা-আব্দুর রাজ্জাক গাজী, সাং-বড় শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর বাদী হয়ে চোরদের আসামী করে এ অভিযোগ দায়ের করেন।

গত ২ নভেম্বর রাতে পুলিশের মোবাইল টীম ঘটনাস্থল পরিদশন করেছেন । কিন্তু চুরির ঘটনার দুদিনেও চোরচক্রকে উৎঘাটন করা সম্ভব হয়নি । কিংবা চুরির মালামালও উদ্ধার করতে পারেনি ।

বাড়ীর মালিক পক্ষ বাদী আল-আমিন অভিযোগে উল্লেখ করে জানান,, চুরির ঘটনার সময় বসতঘরে কেউ ছিলো না তিনি জানান, আমি আমার বসতঘরে এ চুরির ঘটনায় এলাকার কিছু অজ্ঞাত কিছু লোককে সন্দেহ করছি। রাত অনুমান ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাত চোরেরা এ ঘটনা ঘটায়। এসময় তারা স্টিলের আলমারি তালা ভেঙ্গে ৬লক্ষ টাকার স্বর্ণ অলংকার, নগদ ২০হাজার টাকা অর্থ ও ৮০হাজার টাকার আসবাবপত্র নিয়ে যায়।

তিনি আরো বলেন, চুরির ঘটনা উৎঘাটনের দাবী করছি। যেভাবেই হোক চোরের চক্র ও চুরিকৃত মালামাল উদ্ধার করার জোর প্রচেষ্টা চালানোর অুরোধ জানাচ্ছি । বিষয়টি চাঁদপুর পুলিশ সুপার ও মডেল থানার ওসির সুদৃষ্টি কামনা করছি ।

জানা য়ায়, গত বুধবার ( ২নভেম্বর ) দিবাগত রাত আনুমানিক ১টায় থেকে ৩টার মধ্যে বসতঘরের মুল দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

 

সম্পর্কিত খবর