
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপনের লক্ষে আজ শনিবার বিকেল ৩টায় চাঁদপুর আউটার স্টেডিয়াম ২০২৩ এর মেলা কার্যক্রম উদ্বোধন লক্ষে সভা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা চাঁদপুর-২০২৩ স্টিয়ারিং কমিটির সভাপতি লে. এম. এ. ওয়াদুদ ( অবঃ) এর এক পত্রে এ তথ্য জানা যায়।
এতে উল্লেখ করা হয় মুক্তিযুদ্ধের অনির্বাণ চেতনার অতন্দ্র সহযোদ্ধা সংগ্রামী অভিবাদন গ্রহণ করুন। নির্বাচনের ক্রান্তিলগ্নে এবারের বিজয় মেলা আমাদের জন্যে বহুল তাৎপর্যবহ। মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষত-বিক্ষত করার জন্যে একাত্তর-পঁচাত্তরের প্রেতাত্মারা আজ আবারও সক্রিয় সেই পুরানো কৌশলে নতুন খোলসে। তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে বিজয়ের সেই ধ্বজাকে আবারও সমুন্নত রাখার এক নতুন অগ্নি পরীক্ষার মুখোমুখি আজ বাংলাদেশ। সেই যুদ্ধে আপনি-আমি-আমরা ঐক্যবদ্ধ শপথে ব্যক্ত করতে হবে দৃঢ় অঙ্গীকার।
সভায় কার্যক্রমের শুভ যাত্রায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি থাকার জন্য বিজয় মেলার মহাসচিব হারুন আল রশিদ অনুরোধ করেছেন।



