
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মুন্সিবাড়ি নিবাসী ওর্য়াড আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদুর রহমান মুন্সির বড় ছেলে সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মাহবুবুর রহমান লিটন মুন্সির স্ত্রী শাহানারা বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ৩নভেম্বর (শুক্রবার) রাত সাড়ে ১০টায় মরহুমার শাহতলীস্থ মুন্সি বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার ভগ্নিপতি রামগঞ্জ রাব্বাসীয়া আলীয়া মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম।জানাযা শেষে মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় মরহুমার জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক মুন্সি, মরহুমার শ্বশুর মো: শহিদুর রহমান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, স্বাস্থ্য সহকারি মো: মোস্তফা মুন্সি, মরহুমার স্বামী মাহবুবুর রহমান লিটন মুন্সি, মো: বদুরুজ্জোহা মুন্সি,সমাজসেবক মো: নুরুল হক মুন্সি, মানিক মুন্সি, নুর মোহাম্মদ মুন্সি, মাসুদ মুন্সি, মরহুমার দেবর ব্যবসায়ী হেলাল মুন্সি মরহুমার ছোট দেবর ডা: মো: হাসান মুন্সি,ব্যবসায়ী লিটন মিজি, মো: বাবুল কারী, সেমা মিজি, মরহুমার ছেলে মাহিম মুন্সি সহ মুসল্লীগণ।
জানা গেছে, গত ৩০অক্টোবর (সোমবার) রাত ৮টায় ভারতের হায়দ্রাবাদে একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৫০বছর। তিনি মৃত্যুকালে ১ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মাহবুবুর রহমান লিটন মুন্সি দৈনিক চাঁদপুর খবরকে জানান, সমস্ত প্রক্রিয়া শেষে করে ভারতে থেকে বিমানে তার স্ত্রী মরহুমা শাহানারা বেগমের লাশ নিয়ে গতকাল শুক্রবার দুপুরে ঢাকায় আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেন ।সেখান থেকে নিজ গ্রাম শাহতলীতে এম্ব্যালেন্স যোগে রাতে নিজ বাড়ীতে আসেন এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় । সে তার স্ত্রীর জন্য সবার নিকট দোয়া কামনা করেছেন ।
শোক প্রকাশ
এদিকে, সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী মাহবুবুর রহমান লিটন মুন্সির স্ত্রী শাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। সেই সাথে শোকাহত পরিবারের গভীর প্রতি সমবেদনা জানান তিনি ।



