শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি আজ চাঁদপুর আসছেন

চাঁদপুর খবর রির্পোট: আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি চাঁদপুর সফর করবেন।

গতকাল ২নভেম্বর (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

৩ নভেম্বর (শুক্রবার) সকাল ৬টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবন হতে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ৭টা ২০মিনিটে ঢাকা সদরঘাটে উপস্থিতি ও চাঁদপুর নদীবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত থাকবেন।

এদিন সকাল ১১টা ১৫মিনিটে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম শীর্ষক স্কীমের আওতায় “নতুন কারিকুলাম বিস্তরন” বিষয়ক জেলা পর্যায়ে ক্লাস্টারভিত্তিক ৭দিন ব্যাপী উপজেলা পর্যায়ের প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করবেন।

এদিন বিকাল ৪টায় শিক্ষামন্ত্রীর চাঁদপুর জেএম সেনগুপ্ত রোডস্থ বাসভবনের হলরুমে চাঁদপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় শিক্ষামন্ত্রীর চাঁদপুর জেএম সেনগুপ্ত রোডস্থ বাসভবনের হলরুমে চাঁদপুর-৩ আসনের নেতা কর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় করবেন।

৪ নভেম্বর ভোর ৬টায় চাঁদপুর হতে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টায় ঢাকা সদরঘাটে উপস্থিতি ও ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনে উপস্থিত থাকবেন।

 

 

সম্পর্কিত খবর