সদর উপজেলা আওয়ামী লীগের কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর -৩( চাঁদপুর সদর ও হাইমচর) সংসদীয় আসনে বাস্তবায়িত ও বিভিন্ন উন্নয়নমূলক প্রায় শতাধিক কাজের শুভ উদ্বোধন ও উন্নয়ন সমাবেশে চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিটের নেতাকর্মী সমর্থকগন যে ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে চাঁদপুর স্টেডিয়াম অনুষ্ঠানে অংশ গ্রহন করে প্রোগ্রামকে সফল করেছেন, এজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ।

চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সকল প্রর্যায়ের নেতাদেরকে তারা ধন্যবাদ জানিয়েছেন, চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকার এমপির প্রোগ্রামকে একটি স্মরণীয় প্রোগ্রাম করা হয়েছে সকলের উপস্থিতিতে।

এ জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশ্বাদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী। তারা সকলকে ধন্যবাদ জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের সকল প্রর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর