
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানার এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে গ্রেফতার অভিযানে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামের রাশেদ তপদার বসতঘরে চুরির মামলায় এজাহারভুক্ত ও গ্রেফতারি ফরোয়ানাভুক্ত পলাতক ৩নং আসামী আলোচিত চোর মো: শওকত খান(২১)কে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ২নভেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৫টায় চাঁদপুর সদর মডেল থানার এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে ও এএসআই সাইফুল ইসলাম এর সহযোগিতায় ছোট শাহতলী খান বাড়িতে অভিযান করে আসামী আলোচিত চোর চক্রের নেতা মো: শওকত খানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নাম মো: শওকত খান, পিতা-বাবুল খান, মাতা-শেফালী বেগম, সাং-ছোট শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর।
জানা গেছে, মামলার বাদী শাহতলী নিবাসী মো: রাশেদ তপদার এর অভিযোগের প্রেক্ষিতে গত ২৮আগস্ট ২০২৩, জিআর নং ৫৫৮, মামলা নং-৭৬, ধারা-৪৫৭, ৩৮০, ৪১১ ও পেনাল কোড ১৮৬০ধারা চুরির মামলা এজাহারভুক্ত হয়।
এজাহার সূত্রে জানা যায়, একই মামলায় ১নং আসামী ফারুক খান, পিতা-দুলাল খান ও ২নং আসামী সুমন খান, পিতা- নান্নু খান, সর্বসাং-বড় শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এলাকাবাসী জানান, এছাড়া উক্ত এজাহারভুক্ত আসামীরা এবং আলোচিত চোর মো: শওকত খান কর্তৃক শাহতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভাটেরগাঁও নিবাসী জিন্নাহ তপাদার এর বসত ঘরের তিনটি দরজা ভেঙে দুইটি আলমারির তালা ভেঙে টাকা, গয়না, মোবাইল এবং একটি পাম্প চুরি করে। তারা ছোট শাহাতলী গ্রামের নান্টু খানের দোকানের ক্যাশের চাবি বানিয়ে দুইবারে ৪০হাজার টাকা নিয়ে যায় এবং শাহতলী এলাকা থেকে ২০টির বেশি মোবাইল চুরি করেছে। তাদের চুরির কারনে এলাকাবাসী অতিষ্ঠ।



