
স্টাফ রিপোর্টারঃ বিএনপি জামায়াত পুলিশ ও সাংবাদিকদের উপর হামলা চালিয়ে পুলিশ হত্যা এবং অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শাহরাস্তি পৌরসভা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।
২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল চারটায় চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট (দোয়াভাঙ্গা) থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কালিয়াপাড়া এবং মেহার রেলস্টেশন হয়ে পুনরায় দোয়াভাঙ্গায় আসে। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন জনী,
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জি, পৌর যুবলীগ আহবায়ক রেজাউল করিম বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর রাসেল চৌধুরী তুষার, যুবলীগ নেতা প্রভ্রাংশু বিমল দাস সুমন,
রফিকুল ইসলাম রায়হান, শ্রমীক লীগের সভাপতি শহিদুল ইসলাম মজুমদার, ছাত্রলীগ নেতা ইমরান মনির, এছাড়া পৌর যুবলীগ, শ্রমীক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন



