চাঁদপুর সদরের ৩টি প্রতিষ্ঠান পরিদর্শনে শিক্ষা অফিসার কামাল হোসেন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ৩টি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

গতকাল ১নভেম্বর (বুধবার) উত্তর সাহাতলী সাহাতলী যোবাইদা বালিকা বিদ্যালয়, জিলানী চিশতি উচ্চ বিদ্যালয় ও হামানকর্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক অফিসার মো: কামাল হোসেন।

পরে শিক্ষা অফিসার বিদ্যালয় বিদ্যালয়দ্বয়ের জীবন ও জীবিকা বিষয় এ স্কিল কোর্স-০১ কুকিং কার্যক্রম পরিদর্শন করা হয়।

এসময় উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বিএসসিসহ শিক্ষকবৃন্দগণ।

সম্পর্কিত খবর