আনছারিয়া মাদ্রাসা ও মসজিদের প্রবেশ পথ প্রসস্থ না থাকায় মুসল্লীদে দুর্ভোগ !

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর এলাকার চিত্রলেখার মোড় মিফতাহুল জান্নাত আনছারিয়া মাদ্রাসা ও মসজিদের প্রবেশ পথ প্রসস্থ না থাকায় মুসল্লী ও ছাত্রদের চলাচলে মারাত্নক দুর্ভোগ দেখা দিয়েছে। তাই মসজিদ ও মাদ্রাসার ছাত্র ও মুসল্লী রাস্তাটি প্রসস্হ করার দাবী করেছেন।

জানাজায় চাঁদপুর পৌরসভা দিন সুলেখা মোরড় কোন মসজিদ নেই। তাই ৯ নং ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে চিত্রলেখা মোড়ে (কালু এন্ড তুফান মাইকের দোকানের পিছনে) এ মাদ্রাসা ও মসজিদটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু চিত্রলেখার মোড়ের পশ্চিমে মাদ্রাসা ও মসজিদে যাওয়ার প্রবেশ পথ প্রসস্থ না থাকায় সকলের চরম অসুবিধা হচ্ছে।

সরজমিনে গিয়ে দেখা যায় বর্তমানে প্রবেশ পথটি সর্বোচ্চ আড়াই ফুট রয়েছে। তার উপর আবার পথটি সরু না বাঁকা। এর মধ্যে মরার উপর খাড়ার ঘায়ের মতো দু’পাশের দোকানের টিনের চাল রয়েছে। একটু বৃষ্টি হলে দু দোকানের চাল বেয়ে অনবরত পড়তে থাকে পানি। বৃষ্টি থেমে গেলেও পানি পড়তে থাকে দীর্ঘক্ষণ ধরে। ফলে বর্ষা শুষ্ক সকল সময়ই চলতে থাকে দূর্ভোগ।

এই পথটি আগে আরো প্রসস্থ ছিলো। দু’পাশের দোকান মালিকরা পথের কিছু অংশ দখল করে ফেলেছে। যা পূর্বে পাশে ছয় ফিটের রাস্তা ছিল। সিএনজি ভিতরে প্রবেশ করতো। আর এখন মানুষ প্রবেশ করা দুরহ। এছাড়াও রাস্তাটি প্রসস্হ হলে পয়নিষ্কাশনসহ পানি ও গ্যাসের লাইন নেয়া নেয়া সহজ হবে। তাছাড়াও মসজিদ মাদ্রাসার পাশাপাশি এখানে কয়েকটি বসত বাড়িও রয়েছে।

মসজিদ কমিটির সম্পাদক আঃ গাফফার জানান,মিফতাহুল আনছারিয়া মাদ্রাসা ও মসজিদের প্রবেশ পথটি প্রসস্থ করলে মুসল্লি ও ছাত্রদের যাতায়াতে কষ্ট হবে না। তাই পৌরসভার কতৃপক্ষের কাছে দাবি দ্রুত যেন রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শায়ক মোঃ মজিবুর রহমান আনসারী বলেন, এলাকার জনগণের কথা চিন্তা করে এই মাদ্রাসা ও মসজিদটি প্রতিষ্ঠিত করি। যা পৌরসভার রেজিস্ট্রারেও মসজিদ হিসেবে লিপিবদ্ধ হয়েছে। পথের কারনে মুসল্লি ও ছাত্রদের মসজিদ ও মাদ্রাসায় আসতে কষ্ট হয়। শুধুমাত্র পথের কারণেই মসজিদটি জামে মসজিদ হিসেবে তৈরি করতে পারিনি। এই এলাকার আশেপাশে কোন মসজিদ নেই। তাই মসজিদ ও মাদ্রাসাটি জনগণের ইসলামী দ্বীনী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছি।

এ ব্যাপারে আমি পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছি।

সম্পর্কিত খবর