চাঁদপুর সদর উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা আইন-শৃঙখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩১ অক্টোবর (মঙ্গলবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান, চাঁদপুর সদর মডেল থানার
ইন্সপেক্টর ইনভেস্টিগেশন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দসহ সংশ্লিষ্ট সদস্যগণ।

সভায় শারদীয় দুর্গাপূজা সদর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। চলমান পরিস্থিতিতে উপজেলায় আইন-শৃঙখলা রক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সম্পর্কিত খবর