হামানকর্দ্দীতে এজহারভুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামানকর্দ্দি গ্রামের বেপারী বাড়ি নিবাসী মো: হারুন বেপারীর বড় অফিস সহায়ক মামুন বেপারীকে হত্যা চেষ্টার ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

৩০অক্টোবর (সোমবার) দুপুরে মামলার তদন্তকারী কর্মকতা চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন।

এজাহারভুক্ত আসামীরা হলো-১। আল আমিন কাজী (২৩), পিতা-আব্দুল হালিম কাজী, ২। কাউছার (২৬), পিতা-নাসির গাজী, ৩। নাসির গাজী (৪০), পিতা-শহীদ গাজী, ৪। সাকিল প্র: সাকু (১৯), পিতা-নাসির গাজী, সর্ব সাং-হামানকর্দ্দি, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস জানান, আমি ৩০অক্টোবর দুপুরে মামলার এজহারভুক্ত আসামীদের আটক করতে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করি। তারা বিষয়টি কোনভাবে জানতে পেরে পালিয়ে যায়। তবে এ গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

এজহার সূত্রে জানা যায়, গত ২৬অক্টোবর চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামানকর্দ্দি গ্রামের বেপারী বাড়ি নিবার্সী হারুন বেপারীর বড় ছেলে ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মামুন বেপারীকে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে গুরুতর আহত করেছে। এসময় তার ছোট ভাই মো: আরাফাত বেপারীকে গুরুতর আহত করে তারা। এ ঘটনায় মামুন বেপারীর পিতা বাদী হয়ে চাঁদপুর সদর থানায় অভিযোগ দায়ের করে।

পরে পুলিশের তদন্তে ঘটনার সত্যতা প্রমানের ভিত্তিতে উক্ত অভিযোগ ২৮অক্টোবর (শনিবার) হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ ও কাটা রক্তাক্ত জখম, চুরি ও হুমকি-ধামকি প্রদর্শনে অপরাধে ১৪৩, ৩২৩, ৩২৪, ৩০৭, ৩৭৯, ৫০৬ ধারায় ও পেনাল কোড-১৮৬০ মাধ্যমে এজাহারভুক্ত করা হয়। মামলা নং-১৩০।

সম্পর্কিত খবর