নিসচা’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি ও প্রকাশনা কমিটি গঠন

আগামী ০১ ডিসেম্বর ২০২৩ নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী সফল ভাবে উদযাপন করার লক্ষ্যে গত ২৬ অক্টোবর নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির সভায় ‘প্রতিষ্ঠাবার্ষিকী’ উদযাপন কমিটি গঠন করা হয়।

নিসচা চেয়ারম্যান উদযাপন কমিটির অনুমোদন দেন। অনুমোদন শেষে ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন মহাসচিব লিটন এরশাদ। সভা শেষে আরও জানানো হয়েছে উদযাপন কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন মোঃ রোকনুজ্জামান রোকন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও এ কে আজাদ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কাইয়ুম খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: বেলায়েত হোসেন খান নান্টু, মোঃ গনি মিয়া বাবুল, আসাদুর রহমান, এস এম আজাদ হোসেন, জহিরুল ইসলাম মিশু, এড. তৌফিক আহসান টিটু, সৈয়দ একরামুল হক, এ.কে.এম ওবায়দুর রহমান, ইঞ্জি: মো: নাহিদুল ইসলাম, মোঃ মফিজুর রহমান খান বাবু, মোঃ মহসিন হোসেন খান, এম. নাহিদ মিয়া, কামাল হোসেন খান, শারমিন সুলতানা, সেকান্দার আলম রিন্টু, শফিক আহমেদ সাজিব, আব্দুল কাদের চৌধুরী মুন্না, এম. ইকবাল হোসেন, এম. জামাল হোসেন মন্ডল, মোঃ আলাল উদ্দিন, মোঃ নুরুল হুদা, আব্দুর রাজ্জাক, এড. দীপক কুমার সরকার, তাহমিদ ঈশাদ রিপন, ডঃ হরিপদ রায়, মোঃ রকিবুল ইসলাম সোহাগ, মোঃ ইমরান হোসেন, মোঃ মন্টু, মোঃ আনোয়ার হাবিব কাজল, লায়ন সাব্বির আহমেদ হাজরা (শ্যামল), মোঃ ফজলুর হক পাটোয়ারী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হানিফ তালুকদার,মো: মিজানুর রহমান, হাফেজ মাওলানা নাজমুল আলম, মো: ফেরদৌস, সাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মো: ইমরান হোসেন (রানা) শিকদার, বিকাশ দাস গুপ্ত, মো: ইসমাইল হোসেন, হামিদুল হক শিখিল, এড. মো: ইকবাল হোসেন ভূঁইয়া।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিবারের ন্যায় এবারও প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘নিরাপদ’ নামে স্মরণিকা প্রকাশ হবে। একারণে একই দিনে প্রকাশনা কমিটি ও অর্থ কমিটির অনুমোদন দেন নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অর্থ উপকমিটির আহবায়ক- আসাদুর রহমান, সদস্য- সৈয়দ একরামুল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফজলুল হক পাটোয়ারি, মোঃ ফেরদৌস, সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন এবং প্রকাশনা কমিটির আহবায়ক – এ.কে আজাদ, সদস্য- মোঃ গনি মিয়া বাবুল, এ.কে.এম. ওবায়দুর রহমান, মোঃ মহসিন হোসেন খান, আব্দুর রাজ্জাক, কামাল হোসেন খান, মোঃ আলাল উদ্দিন, মোঃ রকিবুল ইসলাম সোহাগ, ইঞ্জিঃ মোঃ ইয়াছিন ইকরাম খান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব লিটন এরশাদ পদাধিকার বলে উদযাপন ও সকল উপকমিটির কমিটির সদস্য।

বিবৃতিতে নিসচা জানিয়েছে, এবারও গত বছরের ন্যায় দুগ্ধজাত ছাগল (মাতৃছাগল) সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে। এক্ষেত্রে কেন্দ্র থেকে একটি ছাগল এবং শাখা থেকে একটি ছাগল মোট ২টি ছাগল (কমপক্ষে) বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে। কোন শাখা দুইয়ের অধিক ছাগল বিতরণ করবে বলে জানানো হয়েছে।

০১ ডিসেম্বর ২০২৩ নিরাপদ সড়ক চাই (নিসচা)’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উদযাপন কমিটিসহ আজ অনুমোদিত সকল কমিটির আহবায়ক-সদস্য সচিব ও সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সেই সাথে তিনি প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দায়িত্বরত সকল নেতৃবৃন্দসহ দেশবাসী সকলের প্রতি আহবান জানান সড়ক দুর্ঘটনারোধে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠা হয়েছে দেশের সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য। আমরা চাই সবার সক্রিয় প্রচেষ্টায় আমরা একদিন নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। তিনি সকলকে স্বত:স্ফুর্ত অংশগ্রহণে দিবসটি উদযাপনের আহবান জানান।

উল্লেখ্য রোকনুজ্জামান রোকন জাতীয় দৈনিক অনুপমা, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুরজমিন, চেয়ারম্যান চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টার, চাঁদপুরজমিন মার্কেট, আর এম ইলেক্ট্রনিকস লিমিটেড, হাজী লোকমান পাবলিক স্কুল এর প্রতিষ্ঠাতা। এছাড়া নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, জাতীয় নিরাপদ সড়ক ২০২২ এর সদস্য সচিব, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক, সাবেক যুব রেড ক্রিসেন্ট চাঁদপুরের যুব প্রধান, আজীবন সদস্য চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি, সাবেক কোষাধক্ষ্য, চাঁদপুর রোটারি ক্লাব, ঢাকা সবুজবাগ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, অল সিটিজেন ঢাকার নির্বাহী কমিটির সদস্য, ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, ঢাকাস্থ্য বৃহত্তর কুমিল্লা সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক,

ঢাকাস্থ্য চাঁদপুর সদর উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং এর প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক, পুরান বাজার হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, চাঁদপুর ডায়াবেটিস সমিতির নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের নানুপুর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি রাজবাড়ী জামে মসজিদের সাবেক সভাপতি, মোল্লাবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব, চাঁদপুর জেলা খেলাফত আন্দোলনের সাবেক সভাপতি,

চাঁদপুর জেলা খেলাফত ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি, চাঁদপুর রঘুনাথপুর হাজী করিম খান উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি, চাঁদপুর ডি এন হাই স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোকনুজ্জামান রোকন জীবনের বেশিরভাগ সময়ই সেবামূলক কাজে সময় ব্যয় করেছেন তিনি আগামীতে ৩০ বছরের ঐতিহ্যবাহী সংগঠন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মনোনীত হওয়ায় নিজেকে ধন্য মনে করেছেন এবং এই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন সেজন্য সকলের দোয়া চেয়েছেন।

 

সম্পর্কিত খবর