
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩১অক্টোবর (মঙ্গলবার) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, পুথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব সম্মত জ্ঞান থাকতে হবে, আর বর্তমান কারিকুলামে বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। আপনাদেরকে নতুন কারিকুলাম সম্পর্কে ধারনা দিতেই আজকের সমাবেশ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, এখন স্মার্ট বাংলাদেশ হবে। আর স্মার্ট বাংলাদেশ তোমাদের গড়তে হবে।
তিনি বলেন, আগামী প্রজন্মের কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরী জ্ঞান থাকতে হবে ও আইটিতে দক্ষ হতে হবে। অচিরেই তোমাদের বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব হবে। তোমরা সেখানে কম্পিউটার শিখতে পারবে। স্মার্ট বাংলাদেশের গড়তে হলে তোমাদের আইটিতে দক্ষ হতে হবে। এ নতুন কারিকুলামটা আনন্দময় লেখাপড়া অংশ। আমাদের শিক্ষকরা নতুন কারিকুলাম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করবেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাবেয়া বেগম, সহকারি শিক্ষক লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার, অফিস সহকারি মোস্তফা কামাল সহ অভিভাবকবৃন্দগণ।
মা সমাবেশ অনুষ্ঠানে অভিভাবকদের মাঝে “নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না” মাউশির পত্রের কপি বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।



