উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবিতে অভিভাবক সমাবেশ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩১অক্টোবর (মঙ্গলবার) সকালে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি’র বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, সরকারের সিদ্ধান্ত খুবই মহৎ। স্মার্ট বাংলাদেশের অংশ এ কারিকুলাম। শিক্ষার্থীরা যাতে সহজে শিখতে পারে তাই এ নতুন কারিকুলাম। সরকার পাইলট প্রকল্প দিয়ে এর বাস্তবায়ন শুরু করেছে। আমরা এটার সাথে একমত পোষন করছি। আপনারা আপনাদের বাচ্চাদের এ কারিকুলামের বিষয়ে উদ্ধুদ্ধ করবেন। সকলের প্রচেষ্টায় শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়ন করতে হবে। সরকার স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করছে। দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন কারিকুলামের বিষয়ে আপনাদের ধারনা দিতেই আজকের অভিভাবক সমাবেশ। এখন আর পাইবেট বা গাইড বইয়ের উপর নির্ভরশীল হতে হবে না।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ তোমাদের গড়তে হবে। নতুন কারিকুলাম বাস্তবায়নে আমরা কাজ করবে। শিক্ষামন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের যে কোন সিদ্ধান্ত শিক্ষক, শিক্ষার্থীসহ সকলে বিষয় বাস্তবায়ন করতে হবে। আপনারা নিয়মিত আপনাদের সন্তান স্কুলে আসে কিনা, সেদিকে খেয়াল রাখবেন। বিদ্যালয়ে আসতে পথে কোন সমস্যা হলে, আমাকে অথবা প্রতিষ্ঠান প্রধানকে জানাবে। আমি দ্রুত ব্যবস্থা নিব। এ বিদ্যালয়ে অচিরেই শেখ রাসেল কম্পিউটার ল্যাব হবে। ল্যাবে ছাত্রীরা কম্পিউটার শিখতে পারবে। বর্তমান যুগে কম্পিউটার ও আধুনিক যুগ, তাই এর সম্পর্কে জ্ঞান থাকতে হবে। প্রযুক্তি নির্ভর শিক্ষা হবে। আপনারা আপনাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান এর পরিচালনায় বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, বিদ্যালয়ের বিদায়ী সহকারি প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, মো: মেহেদী হাসান সরকারসহ অভিভাবকবৃন্দগণ।

মা সমাবেশ অনুষ্ঠানে অভিভাবকদের মাঝে “নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না” মাউশির পত্রের কপি বিতরণ করেন প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী উপহার প্রদান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ অন্যান্যরা।

সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সম্পর্কিত খবর