রাজরাজেশ্বর ইউনিয়নের দফাদার বাচ্চু মৃধাকে এককালীন চেক হস্তান্তর

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের দফাদার বাচ্চু মৃধা দীর্ঘ চাকুরীজীবন শেষে অবসর গ্রহন করেছেন।

গতকাল ৩০অক্টোবর (সোমবার) চাঁদপুর সদর উপজেলা নিবার্হী অফিসার এর কার্যালয়ে অবসরপ্রাপ্ত দফাদার বাচ্চু মৃধাকে এককালীন চেক হস্তান্তর করেন চাঁদপুর সদর উপজেলা নিবাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত।

এসময় বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, একজন গ্রাম পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি নানাবিধ প্রশাসনিক দায়িত্বও তাকে পালন করতে হয়।

 

সম্পর্কিত খবর