
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে জাল দলিল করার অপরাধে (সিআর মামলা নং ৫৯৪/২২) আসামী অভিযুক্ত আব্দুল মান্নান খান(৫৫) পিতা মৃত আমির খান হরিনা বাজার চাঁদপুর সদরকে কারাগারে প্রেরণ করেছে সদর আমলী আদালতের বিচারক ।
গত ৩০ অক্টোবর ২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে জারিকৃত নোটিশ প্রাপ্তির আলোকে হাজির হলে আদালত প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জাল জালিয়াতি করে দলিল সৃজন করার অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়ায় পেনাল কোডের ৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৪/১০৯ ধারা আমলে নিয়ে অভিযুক্ত ১নং আসামী আব্দুল মান্নান খানকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে ।
আদালত সূত্রে জানা গেছে, আসামী আব্দুল মান্নান খান বিগত ২১/০৮/১৯৬৩ সনের ৪৯১৮ দলিল ও ২৭/১১/১৯৬৯ ইং তারিখ ১৩১১৮নং দলিলগুলো গোপনে জাল জালিয়াতি করে দলিল সৃজন করেন । উক্ত জাল দলিল চ্যালেঞ্জ করে ৪/৭/২০২২ ইং তারিখে আমলী আদালত মামলা (সিআর ৫৯৪/২০২২)দায়ের করেন জনৈক আ:রাজ্জাক খান পিতা মৃত:নুরুল হক খান গোবিন্দিয়া হরিনা বাজার চাঁদপুর সদর ।
আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে চাঁদপুর সদর এসিল্যান্ডকে নির্দেশ দেন । পরবর্তীতে চাঁদপুর সহকারী কমিশনার (ভূমি) মো:হেদায়েত উল্যাহ আদালতে পাঠানো প্রতিবেদনে ২১/০৮/১৯৬৩ সনের ৪৯১৮ দলিল ও ২৭/১১/১৯৬৯ ইং তারিখ ১৩১১৮নং দলিলের তথ্য জেলা রেজিস্টার কুমিল্লা কার্যালয় পাওয়া যায়নি বলে প্রতিবেদন প্রেরণ করেন এবং দলিল দুটির যথার্থতা প্রশ্নবিদ্ধ মর্মে বলেও মত প্রকাশ করেন ।
এ ছাড়াও কুমিল্লা সদর সাব-রেজিষ্টার মো: হানিফ তার প্রতিবেদনে এ ধরনের দলিল রেকর্ড তল্লাশি করে পাওয়া যায়নি বলে মত প্রকাশ করেন ।



