
চাঁদপুর খবর রির্পোট: বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস প্রধান বিচারপতির বাসায় সন্ত্রাসী হামলা ও পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা ও দেশবিরোধী হরতালের প্রতিবাদে গতকাল চাঁদপুর জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শান্তি সমাবেশে যোগদান করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।



