
চাঁদপুর খবর রির্পোট: ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্যেকে ধারন করে স্থানীয় সরকার বিভাগ-এর উদ্যোগে এবং ইউনিসেফ-এর সহযোগিতায় চাঁদপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে।
গতকাল ২৯অক্টোবর (রবিবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।
এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অপর্ণা বৈদ্য, চাঁদপুর সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল সহ জেলা পর্যায়ের সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল , ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর সমাধান হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা। তাই এ বিষয়ে সকলের সচেতনতা তৈরি করা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং মানুষকে উদ্বুদ্ধকরণের উপর গুরুত্বারোপ করা হয়।



