
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, পুলিশ কনস্টেবল শহীদ আমিরুল ইসলাম পারভেজ নিহতের শোক’কে শক্তিতে পরিণত করে অত্যন্ত ধৈর্যের সঙ্গে জনগণের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে চাঁদপুর জেলা পুলিশ।
গতকাল ২৯অক্টোবর (রবিবার) চাঁদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। এ পবিত্র দায়িত্ব পালনে শহীদ পারভেজ হারানোর শোককে শক্তিতে পরিণত করে অত্যন্ত ধৈর্য্য নিয়ে চাঁদপুর জেলা পুলিশের প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসিন আলম সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮ অক্টোবর রাজধানীর ফকিরাপুলে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহত হয়। ২৯অক্টোবর (রবিবার) রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ আমিরুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।



