বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে শাহমাহমুদপুরে আ’লীগের মিছিল

স্টাফ রিপোর্টার : বিএনপির হরতালের প্রতিবাদে শাহমাহমুদপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠন।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা যায়, ইউনিয়নের ঘোষেরহাট কুমারডুগী, জাফরবাড়ি, পল্লী বিদ্যুৎ, মান্দারী ও মহামায়াসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচি নেন দলীয় নেতৃবৃন্দ। এ সময় হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিএনপিবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

অবস্থান কর্মসূচির বিষয়ে উপস্থিত চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটোয়ারী বলেন, বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আমরা সকাল থেকেই নেতাকর্মীরা চাঁদপুর-কুমিল্লা সড়কে অবস্থান করেছি। রাজপথে থেকেই বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবিলা করবেন বলেও জানান তিনি। তিনি আরো বলেন, হরতালের কর্মসূচিতে সন্ত্রাস,নৈরাজ্যের কারণে সাধারণ মানুষের যান-মালের যাতে কোন ক্ষতি না করতে পারে। সেই জন্য শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী সংগঠনের শত শত নেতাকর্মীদের নিয়ে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক হানিফ মিজি, কৃষি বিষয়ক সম্পাদক মিজান গাজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ মিন্টু, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের পাটওয়ারী, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পাঠান, যুবলীগের আহবায়ক ফারুক হোসেন বেপারী, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম তুষার, রুবেল কারী, সদস্য কবির পাটওয়ারী, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক তানজিল পাঠান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তাজ, সহ সভাপতি ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক সেলিম পাটওয়ারী সিফাত, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জিএম সুমন সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত খবর