চাঁদপুরে ৩মাধ্যমিক বিদ্যালয়ে মাউশির প্রচারপত্র বিতরণ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রতিষ্ঠান পর্যায়ে “নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না” শিরোনামে প্রচারপত্রটি শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে প্রেরন কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে।

গতকাল ২৯অক্টোবর চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়,বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়,রঘুনাথপুর হাজী আবদুল করিম উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

এসময় শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে প্রচারপত্র বিতরন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসান সহ শিক্ষকবৃন্দ। এসময় চাঁদপুর সদর উপজেলার সকল শিক্ষা (মাধ্যমিক পর্যায়ের ৫২টি) প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের মাঝে প্রচারপত্রটি বিতরণ করা হয়।

শিক্ষা অফিসার বলেন মাউশি কর্তৃক বিতরণ সিডিউল নির্ধারিত তারিখে চাঁদপুর সদর উপজেলায় এ কার্যক্রম সমাপ্ত করা হবে।

এসময় বিদ্যালয়দ্বয়ের প্রধান শিক্ষকগণ সহ অন্যান্য শিক্ষকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর