
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের শাহরাস্তিতে দীর্ঘদিনের চলাচলের রাস্তায় জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে” অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় ১৬ পরিবার।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, ও প্রশাসনের সহায়তা কামনা করেছেন অবরুদ্ধ পরিবার।
গতকাল দুপুরে ১৬টি পরিবারের দুইশতাধিক লোকজন স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ তুলে ধরেন।
অভিযোগ সূত্রে জানায় চিতোষী পূর্ব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বড়তলা গ্রামের বটুয়া বাড়ির মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আজিজুর রহমান জোরপূর্বক সীমানা প্রাচীর দিয়ে শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠে। এতে পরিবারের দুই শতাধিক লোকজন ও স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রী চলাচলে চরম ভোগান্তি হচ্ছে।
অবরুদ্ধ হওয়া পরিবারের শাহিন আলম, দুলাল মিয়া, খুরশিদা বেগম, আবুল কালাম, ইসমাইল হোসেনগং জানান উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বড়তলা গ্রামের বড়তুলা ভায়া পঞ্চনগর, কাদরা সড়কের পাশে বটুয়া বাড়ির ৩০-৩৫ পরিবারের লোকজন বসবাস করে আসছে।
কিন্তু ১৬টি পরিবারের লোকজন পার্শ্ববর্তী বাড়ির সীমানা সংলগ্ন ওই বাড়ির পশ্চিম দিয়ে কবরস্থান গেষে পূর্বপুরুষ এবং প্রায় শতবছর ধরে ওই রাস্তা দিয়ে চলাফেরা করে আসছেন। একই বাড়ির আজিজুর রহমান শতবছরের চলাচলের রাস্তা দখল করে জোরপূর্বক তার নিজবাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেছে।
এতে চলাচল রাস্তা বন্ধ হয়ে গেছে ১৬টি পরিবারের। এই রাস্তা দিয়ে পরিবারের ২শতাধিক মানুষ চলাচল করে থাকেন। শুধু তাই নয়, পাড়ার ও ফসলি মাঠ থেকে ধান–পাটসহ বিভিন্ন কৃষি পণ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই রাস্তা ব্যবহার করে লোকজন বাড়িতে নিয়ে আসেন।
১৬টি পরিবার তাদের প্রায় বিভিন্ন স্থান ঘুরে স্থানীয় বাজারে আসা–যাওয়া করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পূর্বের ন্যায় বাড়ির চলাচলের রাস্তাটা খুলে দেওয়ার জন্য মাননীয় সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম,বীর উত্তম ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন অবরুদ্ধ পরিবার।
অভিযুক্তকারী মোঃ আজিজুর রহমান রাস্তা খুলে দেওয়ার জন্য বলতে গেলে আজিজুর রহমান আমাদেরকে মারধর করতে আসেন, বিভিন্নভাবে হুমকি-ধমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে থাকেন।
এই রাস্তা দিয়ে পরিবারের ২শতাধিক মানুষ চলাচল করে থাকেন। শুধু তাই নয়, পাড়ার ও ফসলি মাঠ থেকে ধান–পাটসহ বিভিন্ন কৃষি পণ্যও এই রাস্তা ব্যবহার করে লোকজন বাড়িতে নিয়ে আসেন।
১৬টি পরিবার তাদের প্রায় বিভিন্ন স্থান ঘুরে স্থানীয় বাজারে আসা–যাওয়া করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সহজ-সরল মানুষ রাস্তা দখলের বিষয়ে প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন। এবং আমাদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে এলাকাবাসী জানান প্রায় শতবছর ধরে ১৬টি পরিবারের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। আজিজ বেশ কয়েক মাস ধরে রাস্তা দখল করে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করেছে ।
আজিজুর রহমানের এত সম্পত্তি এবং অনেক টাকার মালিক। কিন্তু আজিজ ছোট মনের মানুষ এবং সে খুবই দুষ্টু প্রকৃতির লোক বটে। অন্যদের চলাচলের রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে অসহায় লোকদেরকে অবরুদ্ধ করে রেখেছেন।
এতে অবরুদ্ধ হয়ে পড়ে রয়েছে ১৬টি পরিবারের লোকজন। অবরুদ্ধ পরিবার এবিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় ভূমি অফিসে অভিযোগ করেছি। অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন উভয় পক্ষের কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
এ বিষয়ে অভিযুক্তকারী আজিজুর রহমান জানান আমি আমার নিজের সম্পত্তির উপর দিয়ে সীমানা প্রাচীর দিয়েছি। আমি কারো চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর দেইনি।
এই জায়গাটি এলাকাবাসী সহ ৩বার মাপঝোঁপ করেছে তারপর সীমানা প্রাচীর নির্মাণ করেছি।
যারা আমার বিরুদ্ধে অভিযোগ উঠিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এ বিষয়ে স্থানীয় ইপি চেয়ারম্যান মোঃ আলম বেলাল জানান অবরুদ্ধ থাকা ক্ষতিগ্রস্ত পরিবার আমার পরিষদে ওই বাড়ির রাস্তায় আজিজুর রহমান জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করার অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পূর্বের ন্যায় রাস্তাটি খুলে দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন আবেদন করেছেন। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



