
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনকৃত ১টি মোটরসাইকেলসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
২৭অক্টোবর চাঁদপুর ডিবি’র এসআই (নিঃ) মাজহারুল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ড এর হোসেনপুর মতলব সড়কের বটতল নামক স্থানে পাকা রাস্তার উপর থেকে ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী সাব্বির মাল এর দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং পরিবহনে ব্যবহৃত একটি নাম্বার বিহীন লাল কালো রংয়ের মোটর সাইকেল জব্দ করে।
জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেল এর দাম ১লক্ষ ৩০হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ১। সাব্বির মাল (২২) ২। রাসেল প্রধানীয়া (৩০)।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সদর মডেল থানার মামলা নং১১৯,তাং২৮/১০/২০২৩ ইং, ২০১৮ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১০(ক)/৩৮/৪১ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।



