ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় পোল্ট্রি ব্যবসায়ী ও কর্মচারীর করুন মৃত্যু!

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় ৩ নং সুবিদপুর ইউনিয়নে বেরি বাঁধের উপরে সড়ক দুর্ঘটনায় দুজন এর করুন মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে মোটরসাইকেল আরোহী পোল্ট্রি ব্যবসায়ী আব্দুর রহমান ও তার কর্মচারী সোহাগ বাড়ি ফেরার পথে সুবিদপুর ইউনিয়নের বাগপুর চৌধুরী বাড়ির সামনে এই দুর্ঘটনার কবলে পড়ে।

সিএনজি স্কুটার এর মুখোমুখি সংঘর্ষে তাদের দুজনের করুন মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শিতা জানান।

রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি চ্যানেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাদের দেখে মৃত ঘোষণা করে।

সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহমান ৩ নং সুবিদপুর ইউনিয়নের পানিশাইর গ্রামের আবু তাহের ছেলে ও তার কর্মচারী সোহাগ পাশের গ্রাম আইটপাড়ার ইমাম হোসেনের ছেলে।

সড়ক দুর্ঘটনায় তারা দুজন নিহত হলেও তাদের মোটরসাইকেলটি অক্ষত থাকার কারণে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নিহতের স্বজনরা জানান, পোল্ট্রি ব্যবসায়ী আব্দুর রহমান বাজারে গিয়ে ব্যবসায়িক টাকা নিয়ে আসার পথে এই ঘটনাটি ঘটেছে। তবে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনায় কোন ধরনের ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান সজনরা।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই আব্দুল আলিম হাসপাতালে গিয়ে নিহতের খোঁজখবর নিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।

ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
দুর্ঘটনায় নিহত দুজনের স্বজনরা খবর পেয়ে হাসপাতালে এসে আহাজারি করতে থাকে।

সম্পর্কিত খবর