চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল ২৭অক্টোবর শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল শিক্ষামন্ত্রী কে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর