
চাঁদপুর খবর রির্পোট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামানকদ্দী গ্রামে অফিস সহায়ক মামুন বেপারী ও তার ছোট ভাই মো: আরাফাত বেপারীর উপর হামলার ঘটনায় চাঁদপুর সদর সার্কেল ইয়াসিন আরাফাত ও চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলমের নির্দেশে গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল কুদ্দুস।
গতকাল ২৭অক্টোবর (শুক্রবার) ২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তিকৃত ভিকটিম অফিস সহায়ক গুরুতর মামুন বেপারী (৩৫) ও তার ছোট ভাই মো: আরাফাত বেপারী(২২) সাথে কথা বলেন এবং তাদের জবানবন্দী গ্রহন করেন তদন্তকারী কর্মকর্তা এস আই কুদ্দুস।
পরে তিনি হামানকদ্দী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগের মানিত স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহন করেন । স্বাক্ষীদের বক্তব্যে ঘটনার সত্যতা পেয়েছেন বলে দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছেন এসআই কুদ্দুস ।
থানা সূত্রে জানা যায়, ভিকটিমের পিতা মো: হারুন বেপারী বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দাখিল করেন । অভিযোগে আসামীরা হলেন ০১। মোঃ আল আমিন, পিতা-অজ্ঞাত, গ্রাম হাপানীয়া, পো: শাহতলী, চাঁদপুর সদর, চাঁদপুর, ২। মো: কাউছার গাজী, পিতা- মো: নাসির গাজী, ৩। মো: শাকুর গাজী, পিতা-মোঃ নাসির গাজী, ৪। মো: নাসির গাজী, পিতামো: শহীদ গাজী, সর্ব সাংহামানকৰ্দ্দি, পো: শাহতলী, চাঁদপুর সদর চাঁদপুরদ্বয়কে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। সহ অজ্ঞাতনামা ৬৭জনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে দৈনিক চাঁদপুর খবরকে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই কুদ্দুস জানান, আমি আমার উর্ধ্বতন পুলিশ অফিসার স্যারদের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চাঁদপুর সদর হাসপাতালে ভিকটিমের জবানবন্দী নিয়েছি। স্বাক্ষীপ্রমানের ভিত্তিতে ঘটনার সত্যতা পেয়েছি। আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হবে ।
জানা গেছে, গত ২৬ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হামানকর্দ্দি গ্রামে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মামুন বেপারী (৩৫) ও তার ছোট ভাই মো: আরাফাত বেপারী(২২)কে স্থানীয় মো: আল আমিনের নেতৃত্বে সন্ত্রাসী চক্র কর্তৃক হামলার ঘটনা ঘটায় । এর মধ্যে আহত অফিস সহায়ক মামুন বেপারীর অবস্থা আশংকাজনক । তার মাথায় মারাত্নক ইনজুরি ঘটেছে । বর্তমানে তাকে ২৫০শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন ।



