
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির ৯ম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩অক্টোবর মাসিক সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মহসিনুল হক।
সভা শেষে চাঁদপুর জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ সাকিব হোসেন-এর বদলিজনিত বিদায় উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারহানা ইয়াসমিন ও মোঃ শাহেদুল করিম বিজ্ঞ ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল আমিন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল ,স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সিভিল সার্জন এর প্রতিনিধি; বেসরকারি কারা পরিদর্শক , জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.টি.এম. মোস্তফা কামাল, বিজ্ঞ জি.পি.আব্দুর রহমান; জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ ও বিজ্ঞ প্যানেল আইনজীবীবৃন্দ।



