গুরুতর আহত মো: মামুন বেপারীর শয্যাপার্শ্বে সাংবাদিক সোহেল রুশদী

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউপির হামানকর্দ্দি গ্রামের বেপারী বাড়ি নিবাসী মো: হারুন বেপারীর ছেলে ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মো: মামুন বেপারীকে দেখতে ও খোঁজখবর নিতে বৃস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর সদর হাসপাতালে যান উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পরে তিনি গুরুতর আহত মামুন বেপারীকে কেবিনের ব্যবস্থা করে দেন ও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেন। ছবি-দৈনিক চাঁদপুর খবর।

সম্পর্কিত খবর