সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের কামাল হোসেনের শোক প্রকাশ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের সাবেক জেলা শিক্ষা অফিসার ও হাইমচর উপজেলার চরভাঙ্গা সিদ্দীক আলী পাটওয়ারী বাড়ি নিবাসী মো: গিয়াস উদ্দিন পাটওয়ারী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন ।

গতকাল ২৬অক্টোবর (বৃহস্পতিবার) তিনি এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন। শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা যায়, ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৮টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এদিন বাদ যোহর চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বাদ আছর হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দু-দফা জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পর্কিত খবর