চাঁদপুর খবর রির্পোট: আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি আজ চাঁদপুর সফর করবেন।
গতকাল ২৩অক্টোবর (বৃহস্পতিবার) শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
২৭অক্টোবর (শুক্রবার) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর জেলা থেকে ২০২২-২০২৩সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিকৃত কৃর্তি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩ ও ভর্তিচ্ছুদের উদ্ধুদ্ধকরণ অনুষ্ঠানে যোগদান করবেন।
২৮অক্টোবর তিনি চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।



