চাঁদপুরে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে সচেতনতা প্রশিক্ষণ বিষয়ক সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে সচেতনতামূলক প্রশিক্ষণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুরের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মো: মিজানুর রহমান।

এ সভার মূল লক্ষ্যই হলো বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এর বিরুদ্ধে জনমত তৈরি করা এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় শব্দদূষণ সহনীয় পর্যায়ে রাখা।

সম্পর্কিত খবর