
স্টাফ রিপোর্টার : ক্রেতাদের সাথে প্রতারণার অভিযোগ পেয়ে চাঁদপুর লোহারপুল পুরান বাজারে মিম বনফুল সুইটস কারখানায় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করেন।
চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন মিম বনফুল সুইটস এর মালিক বাদশাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
চাঁদপুর ভোক্তা অধিকারের অভিযান চলাকালীন সময়ে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তথ্য সংগ্রহ ও ভিডিও চিত্র ধারণ করতে গেলে মিম বনফুল কারখানার মালিক বাদশা সাংবাদিকদের সাথে অশোভন আচরণ করেন।
চাঁদপুরের ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন জানায়, অপরিষ্কার অপরিচিত পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে মিম বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা করে তাদেরকে সতর্ক করা হয়েছে। এর পূর্বেও তাদের আরেকটি দোকানে জরিমানা করা হয়েছিল।
সম্প্রতি শহরের প্রাণকেন্দ্র কালিবাড়ি মোর মিম বনফুল সুইটস দোকানে কাপড়ের ব্যবহৃত রং মিশ্রিত কেক বিক্রি করার ঘটনায় সংবাদ প্রচার করার কারণে ক্ষিপ্ত হয়ে ওঠে দোকান মালিক বাদশা।
অবশেষে সেই কাপড়ের রং মিশ্রিত কেক নিয়ে ঠিকাদার মিঠু মিম বনফুল দোকানে এসে প্রতিবাদ করে।



