
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের সাবেক জেলা শিক্ষা অফিসার (অব:)ও হাইমচর উপজেলার চরভাঙ্গা সিদ্দীক আলী পাটওয়ারী বাড়ি নিবাসী মো: গিয়াস উদ্দিন পাটওয়ারী ইন্তেকাল করেছেন।
গতকাল ২৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৮টায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না…….রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৩বছর। তাঁর সহধর্মিণী ফেরদৌস আরা বেগম চাঁদপুর গণি মডেল হাই স্কুলের সহকারী শিক্ষিকা
মরহুমের প্রথম জানাযার নামাজ ২৬অক্টোবর বাদ যোহর চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রথম জানাযার নামাজে ইমামতি করেন চাঁদপুর চিশতীয়া জামে মসজিদের ইমাম মাওলানা খলিলুর রহমান।
প্রথম জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মরহুমের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী জিন্নাহ।
মরহুমের প্রথম জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন ,
শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, চাঁদপুর ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, জিলানী চিশতী কলেজের প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী,চাঁদপুর জেলা শিক্ষা অফিসের হিসাব রক্ষক বোরহান উদ্দিন, ডাটা এন্টি অপারেটর মো: জালাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণসহ চাঁদপুর শহরের সব কটি স্কুল ও কলেজের বর্তমান ও সাবেক শিক্ষকগণ ও শহস্রাধিক মুসল্লীগণ।
মরহুমের দ্বিতীয় জানাযার নামাজ বাদ আছর হাইমচর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দু-দফা জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা গেছে, চাঁদপুরের সাবেক জেলা শিক্ষা অফিসার মো: গিয়াস উদ্দিন পাটওয়ারী গত ২১অক্টোবর-২০১৯ তারিখে চাঁদপুর জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগাদন করেন। তিনি ৬ জুন-২০২২ তারিখে অবসর গ্রহন করেন।
তিনি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার হিসেবে সাফল্যের সাথে ২বছর ৭মাস ১৬দিন দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি নোয়াখালী জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সর্ব প্রথমে হাইমচরে বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, লক্ষীপুর ও কুমিল্লা জেলার জেলা শিক্ষা অফিসার, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শোক প্রকাশ
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



