ভূমি সংস্কার বোর্ডের নতুন চেয়ারম্যান আব্দুস সবুর মন্ডল

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরের সাবেক সফল জেলা প্রশাসক, জাতীয় জনপ্রশাসন পদকপ্রাপ্ত জনবান্ধব কর্মকর্তা মোঃ আব্দুস সবুর মন্ডল (৬১০৬) কে ভূমি সংস্কার বোর্ডের নতুন চেয়ারম্যান (সচিব) করেছে সরকার।

গতকাল ২৬অক্টোবর (বৃহস্পতিবার) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা যায়, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় গত ৫ সেপ্টেম্বর সচিব পদে পদোন্নতি পান তিনি।

জানা গেছে, তিনি চাঁদপুর জেলা প্রশাসক থাকাকালীন ২০১৭ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে জনপ্রশাসন পদক এবং ২০১৯ সালের ২৩জুলাই জেলা পর্যায়ে জনপ্রশাসন পদক গ্রহন করেন। ডিজিটাল মাধ্যমে জনসেবা দেয়ার জন্য ২০১৬ সালে দেশসেরা জেলা প্রশাসকের পুরস্কার লাভ করেন।

আরো জানা গেছে, জাতীয় জনপ্রশাসন পদক প্রাপ্তির পুরো অর্থ তিনি ও তার টীম চাঁদপুরের মেধাবী মেডিকেল ও ইউনিভাসিটির শিক্ষার্থীদের জন্য প্রদান করে যান। তিনি চাঁদপুরের জেলা প্রশাসক থাকাকালীন ইলিশের বাড়ী চাঁদপুর এবং ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে ব্যাপক কাজ করেছেন এবং দেশ ও বিদেশে ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের অবস্থান তুলে ধরতে সক্ষম হন।

উল্লেখ্য, তিনি ১৩তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা। মো: আব্দুস সবুর মন্ডলের গ্রামের বাড়ী গাইবান্ধা জেলায়। তার স্ত্রী আখতারী জামান ঢাকা ইডেন কলেজের সহযোগী অধ্যাপিকা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তার এক ছেলে ও দু’মেয়ে রয়েছে। এর মধ্যে এক মেয়ে আমেরিকাতে পড়াশুনা করছে।

সম্পর্কিত খবর