শাহতলীতে অনিক গাজী বাদলের বিয়ে পরবর্তী অনুষ্ঠান সম্পন্ন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের নিবাসী ও রেলওয়ের কর্মকর্তা মোখলেছুর রহমান এর ভাতিজা ও আলফু গাজীর ছেলে রেলওয়ের চাকুরীজীবি মো: অনিক গাজী (বাদল) এর বিয়ে পরবর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫অক্টোবর বরের নিজ বাড়িতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় আরো অংশগ্রহন করেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, পাইকদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মোস্তফা চৌধুরী, ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাসেম কারী,

প্রচার সম্পাদক মো: মনির চৌধুরী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির চৌধুরী ,বরের পিতা-মো: আলফু গাজী, বরের চাচা মো: তাহের গাজী, বরের চাচী ডলি বেগম, বরের বড় ভাই মো: শরীফ গাজী, বরের জেঠাতো ভাই মো: সুমন গাজী সহ অংশগ্রহন করেন অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর