
স্টাফ রির্পোটার: চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুলকে ঢাকায় আটক করা হয়েছে।গত ২৪ অক্টোবর মঙ্গলবার রাতে ঢাকা জিকাতলা উনার নিজ বাসার সামনে থেকে ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে যায় ।
বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন বলে জানাযায়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।
উল্লেখ্য আগামী ২৮ অক্টোবরের সমাবেশেকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতিমধ্যে ঢাকায় অবস্থান করছে। তবে জেলা বিএনপি সিনিয়র নেতা জসিম উদ্দিন খান বাবুল ব্যতিত চাঁদপুরের অন্য কোন নেতাকর্মী আটক হওয়ার খবর পাওয়া যায় নি।



