চাঁদপুরে পাওনা টাকা চাওয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে প্রাননাশের হুমকি!

স্টাফ রির্পোটার: চাঁদপুর শহরে পাওনা টাকা চাওয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এবিষয়ে ভুক্তভোগী চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের গুনরাজদী এলাকার বাসিন্দা মৃত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে মোঃ ইয়াছিন আরাফাত তালুকদার (মুন্না ) চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আবুল বাশার রাড়ী,ওমর ফারুক রাড়ী,র

ফিকুল ইসলাম রাড়ী,মনিরুল ইসলাম রাড়ীদের সাথে দীর্ঘ দিন সম্পত্তির ব্যবসা করিয়া আসিতেছি এবং উক্ত সম্পত্তি ব্যবসা ও বিক্রয় বাবদ ২৪ লক্ষ টাকা পাওনা হই।সেই মোতাবেক আমি তাদের কাছ থেকে টাকা চাইলে তারা দেই দিচ্ছি বলে তালবাহানা করে।

এনিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানানো হয় কিন্তু তারা কাউকে তোয়াক্কা করে না।এমনকি গত ১/১০/২৩ ইং তারিখ সকালে আমি তাহাদের কাছে টাকা চাহিলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারধরের চেষ্টা করে।এবং আমাকে প্রাননাশের হুমকি দেয়।

এবিষয়ে ভুক্তভোগী ইয়াছিন আরাফাত তালুকদার (মুন্না ) বলেন, আমি তাদের কাছে আমার পাওনা টাকা চাওয়াতে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধরের চেষ্টা করে এমনি আমাকে প্রাননাশের হুমকি দেয়। এর পূর্বেও এবিষয়ে এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিকে জানানো হয় কিন্ত তারা কাউকে তোয়াক্কা করে না।

তবে প্রতিপক্ষ উমর ফারুক গংরা জানান, মুন্নার সাথে আমাদের দীর্ঘ দিনের ব্যবসায়িক সম্পর্ক। এখন একটু সমস্যা হয়েছে।এটি স্থানীয় ভাবে সমাধানের চেষ্টা চলছে।

 

সম্পর্কিত খবর