
বিশেষ প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মতলব উত্তরের মেঘনা নদীতে মা ইলিশ নিধনকালে ১৬ জেলেকে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে বাবু বাজারের সম্মুখে মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. আবু সালাম (৩০), মো. সাদ্দাম হোসেন (৩৪), মো. আলী হোসেন (৩৫), মো. রাকিব হোসেন (২৫), মো. সজিব (১৯), মো. শাহীন (৩২), মো. দ্বীন ইসলাম (২৭), মো. জাহাঙ্গীর আলম (৪০(, মো. আলী(২৫), মো. আলমগীর হোসেন (৩৮), মো. রাকিবুল (২৬), মো. শুভ (১৯)।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও মো. সজিব (২৫), মো. ফারুক (৪০), ইয়াকুব আলী (৩১), তোফাজ্জল হোসেন (৩০) এই ৪ জনকে মোবাইল কোর্টে জনপ্রতি ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মুনিরুজ্জামান বলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান স্যারের নির্দেশে ও তার সু-পরামর্শে আমাদের আওতাধীন মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে। প্রত্যাশা থাকবে ২২দিন জীবন দিয়ে হলেও সরকারি আদেশ রক্ষা করবো।



