হাজীগঞ্জে ১৮০শিক্ষার্থী পেল বাইসাইকেল

শওকত আলী : চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও মাদরাসা) ১৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য করা যেতে যে এ পর্যন্ত উপজেলার প্রায় সহস্বাধীক শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আগামিতেও শিক্ষার্থীসহ শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও গ্রাম পুলিশসহ অন্যান্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করা উর্দ্যেগ রয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) উপজেলার অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুরবর্তী শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ ও নিজেদেরকে আত্ম-নির্ভরশীল করে তুলার লক্ষে শিক্ষার্থীদের মাঝে ধারাবাহিক বাইসাইকেল বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে এ দিন ১৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন।

এ সময় আরো বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যানদের পক্ষে সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, শিক্ষকদের পক্ষে টংগিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাঈল হোসেন সরদার, সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার্থী মোহছেনা আক্তার, ইশরাত জাহান, মো. ফরহাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও মজিবুর রহমান মজিব, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, উপজেলা যুবলীগের আহবায়ক মো. মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

সম্পর্কিত খবর