অনন্যা নাট্যগোষ্ঠীর গৌরবের ৫০ বছর পদার্পণে আনন্দ শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর গৌরবের ৫০ বছর পদার্পণ ( ১৯৭৪ – ২০২৩) উপলক্ষে গতকাল ২৪ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আনন্দ শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

আমরা অনন্যা…নাটক আমাদের রক্ত ঘামের ফসল এ স্লোগানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য নাট্যকার ও নির্দেশক হানিফ পাটোয়ারী সহ সকল নাট্যশিল্পীরা অনন্যা’র গৌরবের ৫০ বছর পদার্পণ লোগো সংবলিত কেক কেটে উৎসব উদযাপন করেন।

সংগঠনের সভাপতি নাট্যজন শহীদ পাটোয়ারী, এই আনন্দে শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল গনজাগরণের শিল্পযোদ্বা অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় নিয়ে আমরা উন্নতির শিখরে পৌঁছে যাবো এবং অনন্যা নাট্যগোষ্ঠীর সকল গনজাগরণের শিল্পযোদ্ধাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান । এ উপলক্ষে আগামী ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর ৫ দিনব্যাপী নিজস্ব প্রযোজনাভিক্তিক নাট্যোৎসবের আয়োজন করা হয়।

সাধারণ সম্পাদক নাট্যশিল্পী ও কণ্ঠশিল্পী মৃণাল সরকার অনুষ্ঠান সঞ্চালনায় উৎসব মুখর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি চন্দন সরকার, হারুন আল রশীদ, জয়রাম রায়,খাজা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, মানিক দাস, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক জসীম মেহেদী, মহিলা সম্পাদিকা রুনা আক্তার আশা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফুল ইসলাম,

কার্যকরী সদস্য মোবারক হোসেন শিকদার, কাবেরী চক্রবর্তী, ফাতেমা আক্তার জেরিন, ফাতেমাতুজ্জ জোহরা, শাহরীমা তমা, শারমিন আক্তার, রুমি আক্তার, বিরেন সাহা, জাকির হোসেন, শাওন পাটওয়ারী, এস এম সোহেল, মামুন মুন্সি, প্রত্ন পীযূষ বড়ুয়া, প্রখর পীযূষ বড়ুয়া সহ সকল নাট্যশিল্পী ও শুভানুধ্যায়ী ।

সম্পর্কিত খবর