
এস এম ইকবাল, ফরিদগঞ্জ: ফরিদগঞ্জ প্রেসক্লাব’র সার্বিক উন্নয়নের জন্য পূর্ব ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক নগদ অর্থ প্রদান করলেন দেশ-বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবক বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি ও ফরিদগঞ্জ পৌর এলাকার কৃতি সন্তান জালাল আহমেদ সি.আই.পি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে জালাল আহমেদ’র স্বজন ও তার সমর্থিত বিভিন্ন নেতাকর্মীরা ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে প্রেসক্লাব’র সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের কাছে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা হস্তান্তর করেন। সম্প্রতি ফরিদগঞ্জ প্রেসক্লাব’র একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে নগদ অর্থ প্রদানের আশ্বাস প্রদান করেন জালাল আহমেদ সি.আই.পি।
এসময় জালাল আহমেদের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পাবেল পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা আব্দুর রহিম নিলাফ, পৌর যুবলীগ নেতা ভুট্টু মিয়াজী, যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী, মাসুম পাটওয়ারী ও ছাত্রলীগ নেতা শাহাদাত তপাদার।
এসময় প্রেসক্লাব সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন পেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, আইসিটি সম্পাদক গাজী মমিন, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, সদস্য মো. ফাহাদ খান ও কেএম নজরুল ইসলাম প্রমুখ।



