
স্টাফ রিপোর্টার : কাপড়ের মিশ্রিত রং দিয়ে তৈরি হচ্ছে চাঁদপুরের মিম বনফুল সুইটস দোকানে বাহারি রঙের কেক ও সুস্বাদু খাবার।
গ্রাহকদের আকৃষ্ট করতে তারা রং আর বিষাক্ত মেডিসিন ব্যবহার করে বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করছে। অধিক মূল্যে বিষাক্ত খাদ্য সামগ্রী কিনে প্রতারণার শিকার হচ্ছে ক্রেতারা।
চাঁদপুর শহরের কালীবাড়ি মোরে অবস্থিত মিম বনফুল সুইটস। এই দোকান থেকে কাপড়ের মিশ্রিত রং দিয়ে তৈরি করা দুটি কেক ক্রয় করে চাঁদপুরের সুপরিচিত মুখ প্রথম শ্রেণীর ঠিকাদার মিঠু। বাচ্চার জন্মদিন পালন করতে কেক নিয়ে সবাইকে বিতরণ করতে গেলে অতিরিক্ত রং মিশ্রিত থাকার কারণে খেতে পারেনি।
অবশেষে সেই কাপড়ের রং মিশ্রিত কেক নিয়ে ঠিকাদার মিঠু মিম বনফুল দোকানে এসে প্রতিবাদ করে।
এ সময় দোকান মালিক বাদশা তার দায় স্বীকার করে ভবিষ্যতে আর অতিরিক্ত রং দিয়ে কেক তৈরি করবে না বলে ক্রেতা মিঠুন কাছে ক্ষমা চায়। পরবর্তীতে দোকানে থাকা ম্যানেজার জাহাঙ্গীর এসে ক্রেতা মিঠুর সাথে অশোভন আচরণ করে। এ নিয়ে ম্যানেজার ও ক্রেতা মিঠুর সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
এদিকে দোকান মালিক বাদশা ক্রেতাদের চোখে ফাঁকি দেওয়ার জন্য ঢাকার বনফুল দোকানের নাম ব্যবহার করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার সাইনবোর্ডে বনফুল লেখা থাকলেও তার উপরে ছোট করে লেখা রয়েছে মিম যা দেখা যায়নি। ক্রেতারা ঢাকার বনফুল এর দোকান মনে করেই ভালো খাবার নেওয়ার আশায় তার দোকানে এসে ভিড় জমায়। ক্রেতাদের সাথে প্রতারণা করার কারণে গেল কিছুদিন পূর্বে চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তর এসে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।
মিম বনফুল দোকানের মালিক বাদশা পুরান বাজার লোহারপুল এলাকায় একটি দোকান ভাড়া নিয়ে সেখানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করে দোকানে খাদ্য সামগ্রী বিক্রি করছে। তাদের এই বিষাক্ত রং মিশ্রিত কেক ও অন্য সামগ্রী খেয়ে অনেক শিশুরা অসুস্থ হয়ে পড়েছে।
এ সকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আদালত বসিয়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তা না হলে ভেজাল মিশ্রিত খাবার খেয়ে অনেক মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সচেতন মহল। এ ব্যাপারে চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল ।



