
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে আগামী ২৫শে অক্টোবর বিকাল ৩টায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় বিভিন্ন উন্নয়ন মুলক প্রকল্পের শুভ উদ্বোধন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২অক্টোবর (রবিবার) ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: লিটন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী, সেক্রেটারী মো: শাহআলম মিয়াজী, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো: আজাদ খান, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তারেক খান, সাধারন সম্পাদক মো: ইকবাল মৃধা।
এসময় উপস্থিত ছিলেন, মৈশাদী ইউনিয়ন আএয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বিদ্যুত, ৯নং ওয়ার্ডের মেম্বার মো: ফারুক সরকার, মহিলা মেম্বার জাহেদা বেগমসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আগামী ২৫অক্টোবর চাঁদপুর স্টেডিয়ামে উন্নয়ন কাজের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।



