চাঁদপুরে নির্বাচনি পরীক্ষার ফলাফল ২৬ অক্টোবর

চাঁদপুরে মাধ্যমিক ও দাখিল শিক্ষার্থীর নির্বাচনি পরীক্ষা শেষ হলো ১৮ অক্টোবর। সারাদেশের সকল মাধ্যমিক ও দাখিল নির্বাচনি এ পরীক্ষা শুরু হয়েছে । আগামি ২৬ অক্টোবরের মধ্যে আগামি বছরের এসএসসির টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে স্কুলগুলোকে বলেছে সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সারাদেশের দেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলার সকল স্কুল ও মাদ্রাসায় এক ও অভিন্ন নিদের্শনায় ১০ম শ্রেণির এ নির্বাচনি পরীক্ষা ১৮০ টি স্কুল ও ২০১টি মাদ্রাসা নির্বাচনি পরীক্ষা শুরু শেষ হলো । এ পরীক্ষায় অর্ধ-লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানা গেছে ।

আগামি ৩০ অক্টোবর থেকে এসএসসির ফরম পূরণ শুরু হবে। বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো.আবুল বাশার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় –২০২৪ খ্রিষ্টাব্দের এসএসসির নির্বাচনি পরীক্ষা গ্রহণ শেষে ফল আগামি ২৬ অক্টোবরের মধ্যে প্রকাশ করতে হবে। তবে ২০ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে বন্ধ থাকবে।

এতে আরো বলা হয়-আগামি ৩০ অক্টোবর থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুর হবে এবং শেষ হবে ৭ নভেম্বর । ফরম পূরণের সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিসহ যথাসময়ে জানানো হয়েছে । পরীক্ষার ফি ও সকল নিয়মকানুন বোর্ডের ওয়েবসাইডে দেয়া হয়েছে বলে একজন প্রধানশিক্ষক জানান।

 

সম্পর্কিত খবর