
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কচুয়া থানাধীন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করা হয়েছে।
বুধবার (১৮অক্টোবর) আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।
এসময় পুলিশ সুপার উপস্থিত সকলের সাথে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য মতবিনিময় করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটি-কে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর, চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
এসময় চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ আবুল কালাম চৌধুরী’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।



